Uorfi Javed Video: গ্ল্যামারের ভয় নেই, নিজের ফুলে যাওয়া চেহারা নিয়েই ভিডিয়ো পোস্ট করলেন 'সেক্সি' ঊরফি, দেখুন
শরীর নিয়ে তাঁর কোনও ছুৎমার্গ নেই। যখন যেমন তখন ঠিক তেমনভাবে তিনি সবার সামনে উঠে আসেন। হ্যাঁ তিনি ঊরফি জাভেদ (Uorfi Javed)। যাঁর পোশাক প্রায় সব সময় আলোচনার কেন্দ্রে থাকে। ঊরফি (Uorfi Javed Video) নিজে সব সময় নিত্য নতুন পোশাক তৈরি করে যেমন পরেন, তেমনি তাঁর সাজগোজও নিয়েও মাঝে মধ্যে নানা মুনি নান মত ব্যক্তি করেন। তবে তাতে কিছু যায় আসে না ঊরফি জাভেদের। এবার তিনি তা আরও একবার প্রমাণ করলেন। ঊরফি লিপ ফিলার সরিয়েছেন। আর তাতেই ফুলে গিয়েছে তাঁর ঠোঁট, মুখ। সেই ফুলে যাওয়া ঠোঁট, মুখ নিয়ে ঊরফি নিজের ভিডিয়ো শেয়ার করেন। যা নিয়ে তিনি কোনও রাখঢাক করেননি। আর ঊরফি নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে জোর চর্চাও শুরু হয়ে যায় নেটিজেনদের মাঝে।
আরও পড়ুন: Uorfi Javed: মুখ ফুলে কলার কাঁদি, সৌন্দর্য বাড়াতে গিয়ে নিজের এ কী অবস্থা করলেন উরফি জাভেদ?
দেখুন ঊরফি জাভেদের সেই ভিডিয়ো...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)