Murder Mubarak: একটা খুন, সন্দেহভাজন সাত! তদন্তে পঙ্কজ ত্রিপাঠী, মুৃক্তি পেল 'মার্ডার মুবারক'-এর ট্রেলার

একটি অভিজাত ক্লাবে হঠাৎ খুন হলেন এক সদস্য। তদন্তে নেমে পুলিশের সন্দেহভাজনের তালিকায় উঠে আসে ৭ জন সদস্যের নাম। এদের মধ্যে কে বা কারা খুন করেছে? এই প্রশ্নের উত্তর খুজতে তদন্তে নেমেছে এক পুলিশ অফিসার। আর সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। আগামী ১৫ মার্চ নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেতে চলেছে মাল্টিস্টারার সিরিজ 'মার্ডার মুবারক' (Murder Mubarak)। মঙ্গলবার মুক্তি পেল তারই ট্রেলার। সিরিজে পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও রয়েছে করিশ্মা কাপুর, সারা আলি খান, সঞ্জয় কাপুর, ডিম্পল কাপাডিয়া, বিজয় ভার্মা, টিসকা চোপড়া, সুনীল নায়ারের মতো তারকারা। সিরিজটি অনুজা চৌহানের বিখ্যাত উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' অবলম্বনে তৈরি করেছেন পরিচালক হোমি আদাজানিয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement