Mumbai: শাহরুখের মান্নতে ঢোকার চেষ্টা, হাতানাতে ধরল নিরাপত্তারক্ষীরা
বাড়ির পাচিল টপকে মান্নতে ঢোকার চেষ্টা করে গুজরাট থেকে আসা দুই যুবক
বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়ি মান্নতে ঢোকার চেষ্টা। নিরাপত্তারক্ষীদের চেষ্টায় আটক ২। আটক ২ ব্যক্তি গুজরাটের।
মুম্বই পুলিশের তরফ থেকে জানা গেছে, মান্নতের দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল দুই ব্যাক্তি। তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে সেখানে পাহারারত নিরাপত্তারক্ষীরা। পুলিশের তদন্তে তারা জানিয়েছে , তারা শাহরুখ খানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই এসেছিল।
তাদের বিরুদ্ধে বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ সহ নানান ধারায় মামলা রজু করা হয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)