Sunny Leone: করোনা ভুলে পাহাড়ে পর্যটকদের ঢল, প্রতীকী ভিডিওতে সানি লিওনের বড় বার্তা

করোনার দ্বিতীয় ঢেউটা এখনও পুরোপুরি সামলে ওঠা যায়নি। তবু দেশের অর্থনীতির স্বার্থে বেশ কিছু রাজ্যে লকডাউন তোলা হয়েছে। আর সেই সুযোগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা ভুলে সিমলা- মসৌরি থেকে কুলু-মানালি-তে মানুষের ঢল নেমেছে। কোনও সামাজিক বিধি না মেনেই করোনার এই কঠিন সময়েও পাহাড়ে মানুষের ঢল। আর এতে তৃতীয় ঢেউকে আরও ডেকে আনা হচ্ছে।

সানি লিওন(Photo credit:Instagram)

করোনার দ্বিতীয় ঢেউটা (Corona Second Wave) এখনও পুরোপুরি সামলে ওঠা যায়নি। তবু দেশের অর্থনীতির স্বার্থে বেশ কিছু রাজ্যে লকডাউন তোলা হয়েছে। আর সেই সুযোগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা ভুলে সিমলা- মসৌরি থেকে কুলু-মানালি-তে মানুষের ঢল নেমেছে। কোনও সামাজিক বিধি না মেনেই করোনার এই কঠিন সময়েও পাহাড়ে মানুষের ঢল। আর এতে তৃতীয় ঢেউকে আরও ডেকে আনা হচ্ছে। এই বিষয় নিয়েই প্রতীকী এক ভিডিওর মাধ্যমে মানুষকে সাবধান করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। টুইটারে সেই ভিডিও পোস্ট করে সানি লিওন বলছেন, ঘরে থাকুন, পাহাড় কোথাও যাচ্ছে না, আপনিও কোথাও যাবেন না।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement