Metro In Dino Postponed: এক ঝাঁক শিল্পী, টুকরো গল্পের কাহিনী নিয়ে নভেম্বরে আসছে মেট্রো ইন ডিনো (দেখুন টুইট)

Aditya-Roy-Kapur-and-Sara-Ali-Khan Photo Credit: Twitter@@taran_adarsh

পুজোর মরশুমে আসতে চলেছিল অনুরাগ বসুর বহুল প্রতীক্ষিত ছবি 'মেট্রো ইন ডিনো', কিন্তু সম্প্রতি জানা গেছে এর জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছু মাস। সূত্রের খবর চলচ্চিত্রটি মূলত সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু এখন এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে হতে পারে ২৯ নভেম্বর,২০২৪। অনেকগুলি গল্পকে নিয়ে গড়ে উঠবে এই ছবির পটভূমিকা। যার ফলে ছবিতে অনেক শিল্পীকেও দেখা যাবে। বিশিষ্ট চিত্র সমালোচক তরণ আদর্শ এই খবরটি জানিয়েছেন। ছবিতে আদিত্য রয় কাপুর, সারা আলি খানের মতো তরুণ অভিনেতাদের পাশাপাশি, অনুপম খের এবং নীনা গুপ্তার মতো প্রবীণ অভিনেতাদেরও ছবিতে দেখা যাবে। এছাড়াও পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement