Fire Breaks Out on Dhanushs Movie Set: ধনুশের ছবির শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল মস্ত ফ্লোর, ঠিক আছেন অভিনেতা?

অনুপ্পাপট্টি গ্রামের ওই শুটিং সেটে ইতিমধ্যেই শুটিং শিডিউল সম্পন্ন করেছিলেন অভিনেতা তথা পরিচালক। এরপরেই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

Massive Fire Broke Out at Dhanush Movie 'Idly Kadai' Set (Photo Credits: X, Facebook)

দক্ষিণী সুপারস্টার ধনুশের আসন্ন ছবির শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। তামিলনাড়ুর থেনিতে দাউদাউ করে চলল মস্ত শুটিং সেট। শনিবার রাতে আন্দিপট্টি ব্লকের অনুপ্পাপট্টি গ্রামে ধনুশ অভিনীত 'ইডলি কাড়াই' (Idly Kadai) ছবির শুটিং সেটে আগুন লেগে গিয়েছে বলে খবর। অগ্নিকাণ্ডের নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং সহ-প্রযোজনার দায়িত্বেও রয়েছেন ধনুশ। অনুপ্পাপট্টি গ্রামের ওই শুটিং সেটে ইতিমধ্যেই শুটিং শিডিউল সম্পন্ন করেছিলেন অভিনেতা তথা পরিচালক। এরপরেই সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার জেরে কারুর আহত বা নিহত হওয়ার খবর মেলেনি। যদিও শুটিং সেট পুরোপুরি ঝলসে গিয়েছে।

ধনুশের ছবির শুটিং সেটে আগুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement