Malayalam Actor Vishnu Prasad Dies: দক্ষিণী অভিনেতা বিষ্ণু প্রসাদের অকাল প্রয়াণ, লিভারের অসুস্থতা প্রাণ কাড়ল তারকার

লিভারজনিত অসুস্থতার দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বিষ্ণু। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক হয়ে উঠেছিল।

Malayalam Actor Vishnu Prasad Dies (Photo Credits: X)

Malayalam Actor Vishnu Prasad Dies: দক্ষিণী অভিনেতা বিষ্ণু প্রসাদের অকাল প্রয়াণ। মালায়লাম অভিনেতার প্রয়াণে শোকের ছায়া দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। জানা যাচ্ছে, লিভারজনিত অসুস্থতার দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বিষ্ণু। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক হয়ে উঠেছিল। বৃহস্পতিবার, ১ মে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বিষ্ণু প্রসাদের মৃত্যু খবর নিশ্চিত করেছেন মালায়লাম অভিনেতা কিশোর সত্য। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কিশোর ফেসবুক হ্যান্ডেলে লেখেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিষ্ণু প্রসাদ আর নেই। তিনি কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করছি, তাঁর পরিবার যেন এই অকাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি পায়'।

দক্ষিণী অভিনেতা বিষ্ণু প্রসাদের অকাল প্রয়াণ:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement