Maharastra : শাহরুখ খানকে হুমকি, নিরাপত্তা বাড়ানো হল মহারাষ্ট্র সরকারের তরফে

এবার থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান

Photo Credit_Instagram

বলিউড শাহরুখ খানের নিরাপত্তা আরও জোরদার করল মহারাষ্ট্র সরকার। হুমকি পাওয়ার পর থেকে তাঁর নিরাপত্তা ওয়াই প্লাস ক্যাটেগরিতে করা হল। শাখরুখ খানের তরফে মহারাষ্ট্র সরকারের কাছে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জানানো হয় যে পাঠান এবং জওয়ান ছবি রিলিজের পর থেকে হুমকি পাচ্ছেন তিনি।

তাঁর সেই অভিযোগের ভিত্তিতে এবার নিরাপত্তা আরও বৃদ্ধি করা হল। এবার থেকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শাহরুখ খান। বক্স অফিসে সম্প্রতি রেকর্ড ব্যবসা করেছে শাহরুখ অভিনীত ছবি জওয়ান। তার আগে পাঠানও বেশ ভালো ব্যবসায় করেছে বক্স অফিসে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement