Madgaon Express Announcement Teaser: এক সিনেমায় হর্ষত, মুন্না, দারা! পরিচালকের ভূমিকায় হাতেখড়ি অভিনেতা কুণাল খেমুর
হর্ষত মেহেতা, মুন্না ত্রিপাঠী এবং দারা কাদরি এবার একই সিনেমায়। যাঁরা স্ক্যাম ১৯৯২ (Scam 1992), মির্জাপুর (Mirzapur) এবং বোম্বাই মেরি জান (Bambai Meri Jaan) এই তিনটি ওয়েব সিরিজ দেখেছেন, তাঁরা এই তিনটি চরিত্রকে ভালোভাবেই চেনেন। অভিনেতা প্রতীক গান্ধি (Pratik Gandhi), দিব্যেন্দু (Divyenndu) এবং অবিনাশ তিওয়ারিকে (Avinash Tiwary) এবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে মাডগাওঁ এক্সপ্রেস (Madgaon Express) নামে একটি ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা কুণাল খেমু (Kunal Kemmu)। প্রসঙ্গত, পরিচালক হিসেবে এটাই তাঁর প্রথম ছবি। শুক্রবার মুক্তি পেল মাডগাওঁ এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট টিজার। প্রযোজনায় এক্সেল এন্টারটেনমেন্ট। ছবিটি মুক্তি পাবে ২২ মার্চ ২০২৪-এ।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Sonia Gandhi Hospitalised: অসুস্থ সোনিয়া, মধ্যরাতে আনা হল হাসপাতালে
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Advertisement
Advertisement
Advertisement