Leo: থালাপথি বিজয়ের 'লিও' ছবির ভোরের শো দেখতে ভিড় দর্শকদের, ভক্তদের মধ্যে দেখা প্রচণ্ড উন্মাদনা (দেখুন ভিডিও)

আজ কেরালার তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাঘে থিয়েটার হলে ছবিটির সকালের শো দেখতে প্রচুর দর্শক ও বিজয়ের অনুগামীরা ভিড় জমিয়েছিল। ছবি দেখার পর ভক্তদের মধ্যে উন্মাদনা যেন আরও বেড়ে গেছে।

Leo release Photo Credit: Twitter@ANI

দেশজুড়েই আজ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পুজোর আগে পুজোর ছবি। এরই মধ্যে দক্ষিনী সিনেমার সুপারস্টার থালাপ্থি বিজয়ের অ্যাকশন-প্যাকড ফিল্ম লিও আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল।আজ কেরালার তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাঘে থিয়েটার হলে ছবিটির সকালের শো দেখতে প্রচুর দর্শক ও বিজয়ের অনুগামীরা ভিড় জমিয়েছিল। ছবি দেখার পর ভক্তদের মধ্যে উন্মাদনা যেন আরও বেড়ে গেছে। লিও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিজয়। ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কংরাজ। বিজয় ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ত্রিশা কৃষ্ণান ও সঞ্জয় দত্তকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement