Lakshmi Puja 2022: মহানায়কের ভবানীপুরের বাড়িতে সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মীপুজো, পুজোর আয়োজনে নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার
উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার।এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা
১৯৫০ সালে ছেলে গৌতমের জন্মের পর থেকেই ভবানীপুরের বাড়িতে লক্ষ্মীপুজো শুরু করেন মহানায়ক। তখন থেকেই প্রত্যেকবছর সেখানে কোজাগরী লক্ষ্মীপুজো হয়ে আসছে। উত্তমকুমার জীবিত থাকাকালীনই এই পুজো হত সাড়ম্বরে। সেসময় ছিল পুজো ঘিরে এলাহি ব্যপার।এখন সেই পুজোর আয়োজন করেন উত্তরসূরীরা।রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো করতে দেখা গেল উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারকে।ধুতি পরে পুজোয় বসতে দেখা যায় অভিনেতা গৌরবকে। পাশে ছিলেন তাঁর স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার। তাঁকেও আটপৌরে করে ট্রাডিশনাল শাড়ি পরতে দেখা যায়। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
Advertisement
সম্পর্কিত খবর
Rabindranath Tagore Home Vandalised in Bangladesh: বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুর ঘিরে বিজেপির বিক্ষিভ মিছিল, কলকাতায় ওপার বাংলার উপদূতাবাসে বৈঠক অগ্নিমিত্রাদের
Father's Day 2025: ছোট্ট হাত দিয়ে ধরে রয়েছে বাবার আঙুল, পিতৃ দিবসে বাবার কথা মনে পড়ছে পরমের, একরত্তি ছেলের ছবি সামনে আনলেন অভিনেতা
Rabindranath Tagore: কবিগুরুর পৈতৃক বাড়িতে ভাঙচুর, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Train For BSF: সিট ভাঙা, অপরিষ্কার কামড়া, ট্রেনের অবস্থা দেখে ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা, ভাইরাল ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement