Laal Singh Chaddha: লাল সিং চাড্ডার প্রিমিয়ারে রণবীরের পাশে বেমানান দীপিকা, চুলের স্টাইল দেখে প্রশ্ন নেটিজেনদের

Photo Credit_Instagram

মুক্তি পেয়েছে আমির খানের ছবি 'লাল সিং চাড্ডা'। কাছের মানুষদের নিয়ে ওই ছবির জন্য  আগাম প্রিমিয়ারের ব্যবস্থা করেছিলেন আমির। প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বলিউডের সব সেলিব্রেটিরা। তবে এরই মধ্যে কপাল খারাপ দীপিকা পাড়ুকোনের। পোশাক নয় বরং চুলের জন্য তীব্র ট্রোল্ড হতে হল তাঁকে।স্বামী রণবীরের সঙ্গে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন দীপিকা। পরেছিলেন কো-অরড সেট। সঙ্গে মানানসই ছিল মেকআপ। অন্যদিকে রণবীর নিজেকে মুড়েছিলেন কালো পোশাকে। তবে পোশাকের সাথে বেমানান ছিল দীপিকার চুলের স্টাইল। আর সেদিকে নজর পড়তেই রে-রে করে উঠল নেটদুনিয়া। তাঁদের দাবি দীপিকা নাকি চুল আঁচড়াতেই ভুলে গিয়েছেন। চুল এলোমেলো, অবিন্যস্ত। তবে অনেকের মতে হালফিলে এটাই স্টাইল। এরকম 'মেসি লুক'ই নাকি ভীষণভাবে ট্রেন্ডিং। দীপিকা ফ্যাশন বোঝেন আর সে কারণেই এই লুকে এসেছেন প্রিমিয়ারে।দেখে নিন সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement