Kundara Johny Died: মালয়ালম অভিনেতা কুন্দারা জনির দেহাবসান, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর (দেখুন টুইট)

মালয়ালম চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত জনির মৃত্যুতে শোক প্রকাশ করে কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন যে জনি তার চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৫০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

Kundara Johny Died Photo Credit: Twitter@IndiaToday

জীবনাবসান হল বর্ষীয়ান মালয়ালম অভিনেতা কুন্দারা জনির। হৃদরোগে আক্রান্ত হয়ে কেরালার একটি বেসরকারী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কুন্দারা জনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। মালয়ালম চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত জনির মৃত্যুতে শোক প্রকাশ করে কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন যে জনি তার চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৫০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement