Kojagori Lakshmi Puja 2025: শাড়ি পরিয়ে, গয়নায় সাজিয়ে মা লক্ষ্মীর রূপ প্রকাশ করলেন অপরাজিতা আঢ্য, দেখুন ভিডিয়ো
লক্ষ্মী পুজো (Kojagori Lakshmi Puja 2025) তিনি প্রত্যেকবার ধুমধাম করে করেন। মা লক্ষ্মীকে নিজের হাতে সাজিয়ে তোলেন। মা লক্ষ্মীর সাজ থেকে গয়নাগাটি, সবকিছু নিজের হাতে সম্পূর্ণ করেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাইতো প্রত্যেকবার কোজাগরী লক্ষ্মী পুজোয় অপরাজিতা আঢ্যর বাড়িতে কী হচ্ছে, সেদিকে তাকিয়ে থাকেন তাঁর অসংখ্য অনুরাগী। সেই অনুযায়ী অভিনেত্রীর বাড়িতেও ভিড় জমেই থাকে। এবারও তার অন্যথা হয়নি। অপরাজিতা আঢ্যর বাড়ি সেজে উঠেছে লক্ষ্মী পুজো উপলক্ষ্যে।
অভিনেত্রীর ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে অপরাজিতা আঢ্যকে দেখা যায়, নিজের হাতে মা লক্ষ্মীকে সাজাতে। ধনদেবীর পোশাক নিজের হাতে অভিনেত্রী যেমন সেলাই করে তৈরি করেন, তেমনি সোনার গয়না পরিয়ে সাজিয়ে তোলেন তাঁকে।
দেখুন অপরাজিতা আঢ্য কীভাবে সাজিয়ে তুললেন মা লক্ষ্মীকে...
View this post on Instagram
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement