Koffee With Karan season 7: রাখিবন্ধন স্পেশাল এপিসোডে করণের শো তে হাজির অর্জুন কাপুর ও সোনম কাপুর, দেখুন তাঁর এক ঝলক

Photo Credit_Instagram

কফি উইথ করণ সিজন ৭ এর স্পেশাল এপিসোড আসছে ১১ই অগাস্ট,২০২২। আর গোটা দেশে ১১ই অগাস্ট পালন করা হবে রাখিবন্ধন উৎসব। আর রাখি স্পেশাল  এপিসোডে করণের শোতে আসছেন বলিউডের ভাই বোনের জুটি অর্জুন কাপুর ও সোনম কাপুর। আজ সকালেই করণ জোহার নতুন এপিসোডের প্রোমো শেয়ার করেছেন । আর তাতেই অন্তস্বত্ত্বা সোনম কাপুরের সাথে দেখা গেছে অর্জুন কে। কালো গাউনে সোনমের বেবি বাম্প স্পষ্ট আর বাদামি স্যুটে দেখা এক ভিলেন রিটার্নস অভিনেতা অর্জুন কাপুরকে। সম্প্রতি মুম্বাই ফিরেছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে ছিলেন তিনি। দেখে নেব সেই ভিডিও-

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement