KL Rahul and Athiya Shetty: বাবা হলেন কেএল রাহুল, কন্যা সন্তানের জন্ম দিলেন আথিয়া শেট্টি
স্ত্রী-র পাশে থাকবেন বলে রাহুল এদিন লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে দিল্লির ম্যাচে না খেলে হাসপাাতলে ছিলেন।
আইপিএলের মাঝে সুখবর পেলেন টিম ইন্ডিয়া তথা দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার কেএল রাহুল। রাহুলের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি কন্যা সন্তানের জন্ম দিলেন। রাহুল-আথিয়ার সদ্যোজাত কন্যা সন্তান এখন সুস্থ আছে বলে জানা গিয়েছে। আথিয়াও ভাল আছেন বলে সুনীল শেট্টির ঘনিষ্ঠ এক বন্দু সাংবাদিকদের জানিয়েছেন।
স্ত্রী-র পাশে থাকবেন বলে রাহুল এদিন লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে দিল্লির ম্যাচে না খেলে হাসপাাতলে ছিলেন। সোমবার রাত ৮টা নাগাদ আথিয়া শেট্টি জানান, তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০২৩ সালে তারকা ক্রিকেটার কেএল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি-র বিয়ে হয়েছিল। দুজনের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৯ থেকে। সন্তান হওয়ার খবর শুনে রাহুল ও আথিয়া-কে শুভেচ্ছা জানিয়ছেন বলিউড তারকা ও ক্রিকেটমহল।
দেখুন কী লিখলেন মা আথিয়া শেট্টি
Advertisement
সম্পর্কিত খবর
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
Jairam Ramesh: শুধু ইভিএম নয়, গোটা ভোটপ্রক্রিয়া নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, মন্তব্য জয়রাম রমেশের
Mahua Moitra Viral Video: চোখে চোখ, হাতে হাত, সদ্য বিবাহিত স্বামীর বাহুডোরে মহুয়া, ভাইরাল তৃণমূল সাংসদ মহুয়ার অন্তরঙ্গ নাচের মুহূর্ত
Sukanta Majumdar: নাচ না জানলে উঠোন বাঁকা, রাহুল গান্ধীর মহারাষ্ট্রের নির্বাচনে কারচুপি মন্তব্যের পাল্টা দিলেন সুকান্ত মজুমদার
Advertisement
Advertisement
Advertisement