Kichcha Sudeep: প্রয়াত কিচ্চা সুদীপের মা, ভেঙে পড়েছেন শোকে বিহ্বল অভিনেতা

জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিচ্চার মা। শেষের দিকে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল।

Kichcha Sudeep (Photo Credits: X)

প্রয়াত কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের মা। আজ রবিবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিচ্চার মা সরোজা সঞ্জীব। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। বয়সজনিত অসুস্থতার কারণে মাকে হাসপাতালে ভর্তি করেছিলেন কন্নড় অভিনেতা (Kichcha Sudeep)। বিশেষজ্ঞ চিকিৎসকদের সবরকম প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না। ২০ অক্টোবর সকাল ৭টা নাগাদ হাসপাতালেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন কিচ্চার মা সরোজা। অভিনেতার মায়ের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar)। জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিচ্চার মা। শেষের দিকে তাঁর শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটেছিল।

মাতৃহারা কিচ্চা সুদীপ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement