KGF Chapter 2: পিছিয়ে গেল কেজিএফ টু-র মুক্তি, জানুন মুক্তির নতুন দিন কবে

বহু প্রতীক্ষিত সিনেমা KGF-এর দ্বিতীয় সংস্করণের মুক্তি পিছিয়ে গেল। হীরের খনিতে ক্রীতদাস করা রাখা অসহায় মানুষদের মুক্ত করে আনার গল্প KGF2-র মুক্তি চলতি বছর হচ্ছে না।

বহু প্রতীক্ষিত সিনেমা KGF-এর দ্বিতীয় সংস্করণের মুক্তি পিছিয়ে গেল। হীরের খনিতে ক্রীতদাস করা রাখা অসহায় মানুষদের মুক্ত করে আনার গল্প  KGF2-র মুক্তি চলতি বছর হচ্ছে না। দেশের বেশ কিছু রাজ্যে সিনেমা হল খুললেও এত বড় বাজেটের সিনেমা মুক্তির পক্ষে বেশ ঝুঁকি থেকে যাবে বলে যশ, সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমা করোনা কালে রিলিজ করছে না। বেশ বড় বাজেটের সিনেমা হওয়ায়, ওটিটি-তে রিলিজ করারও কোনও সম্ভাবনা নেই।

তার পরিবর্তে এই সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১৪ এপ্রিল। প্রসঙ্গত, কেজিএফ-চ্যাপ্টার ওয়ান রিলিজ করেছিল ২০১৮ সালে। বাহুবলীর কাছাকাছি বক্স অফিস সাফল্য পেয়েছিল দক্ষিণ ভারতের এই সিনেমা। এবার কেজিএফ টু-তে দেখা যাবে সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন, প্রকাশ রাজের মত তারকাদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement