Kantara: প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার কী হাতের মুঠোয় ঋষভ শেঠির 'কানতারা'? অপেক্ষা আরও ৭ দিনের

শুধু বক্স অফিসের সাফল্য নয়, আইএমডিবি রেটিং এও ২০২২-এর অন্যতম আলোচিত ছবি 'কানতারা' ।

শুধু বক্স অফিসের সাফল্য নয়, আইএমডিবি রেটিং এও ২০২২-এর অন্যতম আলোচিত ছবি 'কানতারা' । আইএমডিবি -র ( IMDB) বিচারে ১০-এর মধ্যে ৮ পেয়েছিল রাজামৌলির ট্রিপল আর (RRR) এবং যশ-এর কেজিএফ-২  KGF-2 পেয়েছিল ৮.৪। তবে ঋষভ শেঠির 'কানতারা' পেয়েছে  সকলকে ছাপিয়ে পেয়েছে ১০-এর মধ্যে ৯.৫।  বক্স অফিস রিপোর্ট অনুসারে সারা পৃথিবীতে ২০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ছবির হিন্দি ভার্সন ব্যবসা করেছে ৬২ কোটি।

অনুরাগীদের  কথা মাথায় রেখে এবার 'কানতারা' দেখা যাবে ওটিটি (0TT)-র পর্দাতেও। সূত্রের খবর, আগামী ২৪ নভেম্বর অ্যামাজন প্রাইমের পর্দায় মুক্তি পাবে'কানতারা' ।  যদিও এখনও নির্মাতারা অফিসিয়ালি কিছুই জানাননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement