Kantara 2: ১০০ দিন পার করে ফেলল ঋষভ শেট্টীর কানতারা,উদযাপনের মঞ্চ থেকেই সিক্যুয়ালের ঘোষণা (দেখুন ভিডিও)
মাত্র ১৬ কোটির বাজেটে তৈরি এই ছবিটি শুধু বক্স অফিসে ৪৫০ কোটি আয় করেনি,বরং বলিউডের সেলিব্রেটি থেকে শুরু করে বিভিন্ন জগতের অনেক নামী-দামী ব্যক্তিত্ব এই ছবিটিকে ভরিয়ে তুলেছেন প্রশংসায়।
ঋষভ শেঠি অভিনীত 'কানতারা' দক্ষিণী চলচ্চিত্র হলেও ইতিমধ্যেই গোটা দেশের মানুষের হৃদয় ছুঁয়েছে। এবং এই ছবিটির অসাধারণ সাফল্য এই সত্যের সাক্ষ্য। মাত্র ১৬ কোটির বাজেটে তৈরি এই ছবিটি শুধু বক্স অফিসে ৪৫০ কোটি আয় করেনি,বরং বলিউডের সেলিব্রেটি থেকে শুরু করে বিভিন্ন জগতের অনেক নামী-দামী ব্যক্তিত্ব এই ছবিটিকে ভরিয়ে তুলেছেন প্রশংসায়। শুধু তাই নয়, আই এম ডি বি- র বিচারে কানতারা ২০২২ সালের সবচেয়ে বড় চলচ্চিত্র হয়ে তার সাফল্যের একটি নতুন উদাহরণ স্থাপন করেছিল। আজ ১০০ দিন পেরিয়ে গেলেও দর্শকরা এখনও কানতারা নিয়ে উচ্ছ্বসিত।
ইতিমধ্যেই এর সিক্যুয়েলের গুজবও ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যে। যার ফলে দর্শকরা এর সিক্যুয়েলের ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে নির্মাতারা ছবিটির প্রিক্যুয়েল ঘোষণা করেছেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement