Kannada Comedian Rakesh Poojary Dies at 33: প্রয়াত কন্নড় কৌতুকশিল্পী রাকেশ পূজারী, ৩৩-এ প্রাণ কাড়ল হৃদরোগ
বন্ধুর মেহেন্দি অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের রাতভর প্রচেষ্টার পরও বাঁচেননি তিনি। সোমবার ভোররাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
মাত্র ৩৩ বছরে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জনপ্রিয় কন্নড় কৌতুকশিল্পী রাকেশ পূজারী (Rakesh Poojary)। হৃদরোগ (Heart Attack) প্রাণ কেড়েছে তাঁর। একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্ণাটকের কারকালায় এক বন্ধুর বিয়েতে গিয়েছিলেন রাকেশ। বন্ধুর মেহেন্দি অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের রাতভর প্রচেষ্টার পরও বাঁচেননি তিনি। সোমবার ভোররাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কন্নড় কৌতুকশিল্পী রাকেশ পূজারী। ২০২০ সালে কন্নড় 'কমেডি খিলাদিগালু সিজন ৩'র বিজেতা হয়েছিলেন তিনি। তাঁর কৌতুকরস তাঁকে কর্ণাটকের ঘরে ঘরে পরিচিতি দিয়েছিল। শিল্পীর প্রয়াণে শোকাহত ভক্তরা।
৩৩-এই জীবনাবসানঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)