Junior Mehmood Dies At 67: ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধের পর চলে গেলেন জুনিয়র মেহমুদ

দু'সপ্তাহ আগেই জানা যায় জুনিয়র মেহমুদ চতুর্থ স্টেজের ক্যানসারের সঙ্গে লড়ছেন

Johnny lever Mets Junior Mehmood (Photo Credits: X)

Junior Mehmood Dies: ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৬৭ বছর বয়সে মারা গেলেন প্রবীণ অভিনেতা জুনিয়র মেহমুদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে ২৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। 'কারওয়ান', 'হাথি মেরে সাথী', 'মেরা নাম জোকার'-এর মতো ছবিতে দেখা গিয়েছিল জুনিয়র মেহমুদকে। দু'সপ্তাহ আগেই জানা যায় জুনিয়র মেহমুদ চতুর্থ স্টেজের ক্যানসারের সঙ্গে লড়ছেন এবং গতকাল রাতে মুম্বইয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। প্রসঙ্গত, গত পরশু মেহমুদের বাড়িতে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র এবং শচীন পিলগাঁওকর। জুনিয়র মেহমুদ ছিল নাঈম সৈয়দের মঞ্চের নাম। ১৯৬৮ সালে 'সুহাগ রাত' ছবিতে স্ক্রিন শেয়ার করার পর প্রয়াত কমেডি আইকন মেহমুদ তাঁকে এই নয়া নাম দিয়েছিলেন। জুনিয়র মেহমুদ শিশুশিল্পী হিসেবে 'নৌনিহাল' ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ছবিতে অভিনয় করেন ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও বলরাজ সাহানি। এছাড়া মারাঠি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement