Jio World Plaza Launch:রিলায়েন্স রিটেলের জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চে সলমান খান, করিশমা কাপুর, সারা আলি খান সহ অন্যান্য তারকারা (দেখুন ভিডিও)

জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা সলমান খান, করণ জোহর, কারিশমা কাপুর, সানি দেওল, সারা আলি খান সহ অন্যান্য চলচ্চিত্র তারকারা। তারা অনুষ্ঠানে আসেন এবং র‌্যাম্পেও হাঁটেন।

Jio World Plaza Launch Photo Credit: Twitter@ANI

মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) শুভ সূচনা হল রিলায়েন্স রিটেলের জিও ওয়ার্ল্ড প্লাজা। জিও ওয়ার্ল্ড প্লাজার লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন  অভিনেতা সলমান খান, করণ জোহর, কারিশমা কাপুর, সানি দেওল, সারা আলি খান সহ অন্যান্য চলচ্চিত্র তারকারা। তারা অনুষ্ঠানে আসেন এবং র‌্যাম্পেও হাঁটেন। জিও ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের ইভেন্টে অংশ নেওয়া তারকাদের পোশাক থেকে শুরু করে হাঁটার স্টাইল সবটাই ছিল চোখ ধাধানো।

৩১ অক্টোবর সূচনার পর  রিলায়েন্স রিটেলের জিও ওয়ার্ল্ড প্লাজা আজ (১ নভেম্বর) থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। এই প্লাজাটি নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্র, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার এবং জিও ওয়ার্ল্ড গার্ডেনের সাথে সংযুক্ত। প্রায় ৭,৫০,০০০ বর্গ ফুট জুড়ে এই জিও ওয়ার্ল্ড প্লাজা থেকে ৬৬টি ব্র্যান্ডের কেনাকাটা করা যেতে পারে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement