Jasmine Bhasin: চোখের জ্বালা উপেক্ষা করে হেঁটেছিলেন মঞ্চে, সেদিনের দিল্লি ইভেন্টে জেসমিনের ভিডিয়ো দেখুন
সেদিনের দিল্লি ইভেন্টের একটি ভিডিয়ো উঠে এসেছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে কালো রোদ চশমা পরে কোনরকমে মঞ্চে উঠেছেন জেসমিন। তাঁর হাত শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই টিমের এক সদস্য।
সদ্য চোখে কন্টাক্ট লেন্স পরে মারাত্মক বিপত্তি ঘটিয়েছেন টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন (Jasmine Bhasin)। তাঁর দু চোখের কর্নিয়াই ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে চিকিৎসার মধ্যে রয়েছেন জেসমিন। ঘটনাটি ঘটেছে ১৭ জুলাই। দিল্লিতে একটি ইভেন্টে গিয়ে তৈরি হওয়ার সময়ে অন্যান্য দিনের মত এদিনও লেন্স পরেন তিনি। এরপরেই শুরু হয় চোখে অসহ্য জ্বালা যন্ত্রণা। যা এতই বাড়তে থাকে ক্রমে অভিনেত্রী অনুভব করেন তিনি চোখে কিছু দেখতে পারছেন না। ওই অবস্থাতেই ইভেন্টে অংশ নেন জেসমিন। চোখের জ্বালাভাব ঢাকতে সানগ্লাস পরে মঞ্চে ওঠেন। সেদিনের দিল্লি ইভেন্টের একটি ভিডিয়ো উঠে এসেছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, চোখে কালো রোদ চশমা পরে কোনরকমে মঞ্চে উঠেছেন জেসমিন। তাঁর হাত শক্ত করে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই টিমের এক সদস্য।
আরও পড়ুনঃ লেন্স পরে ঘটল বিপত্তি, দৃষ্টিশক্তি হারাতে বসেছেন অভিনেত্রী জেসমিন ভাসিন
দেখুন দিল্লি ইভেন্টের সেই ভিডিয়ো...