James McCaffrey Dies: স্তব্ধ হল 'ম্যাক্স পেনের' কন্ঠ, মারা গেলেন হলিউড অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রে (দেখুন টুইট)

জেমস ম্যাকক্যাফ্রে একজন জনপ্রিয় অভিনেতা ও কন্ঠশিল্পী, যিনি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ম্যাক্স পেনকে কণ্ঠ দিয়েছিলেন এবং রেসকিউ মি সহ বহু টেলিভিশন শোতেও অভিনয় করেছিলেন

James McCaffrey Photo Credit: Twitter@FoxNews

হলিউড ইন্ডাস্ট্রিতে দুঃসংবাদ। গত রবিবার মার্কিন অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রের জীবনাবসান হয়েছে। জেমস ম্যাকক্যাফ্রে একজন জনপ্রিয় অভিনেতা ও কন্ঠশিল্পী, যিনি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ম্যাক্স পেনকে কণ্ঠ দিয়েছিলেন এবং রেসকিউ মি সহ বহু টেলিভিশন শোতেও অভিনয় করেছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।জেমস ম্যাকক্যাফ্রির এজেন্ট ডেভিড এলিয়ট সোমবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান ,নিউইয়র্কের বাসিন্দা অভিনেতা রবিবার পরিবার এবং বন্ধুদের দ্বারা বেষ্টিত হয়ে নিজগৃহে দেহত্যাগ করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement