Influencer Misha Agrawal Dies: জন্মদিনের দু-দিন আগে ঘনিয়ে এল মৃত্যু, মাত্র ২৫ বছরে চলে গেলেন ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়াল
২৬ এপ্রিল তাঁর জন্মদিন। আর জন্মদিনের ঠিক দু দিন আগে ২৪ এপ্রিল মারা যান মিশা। তবে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
Influencer Misha Agrawal Dies: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর তথা ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়ালের আচমকা মৃত্যুর খবর স্তম্ভিত করেছে নেটবাসীকে। শুক্রবার রাতে মিশার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। ২৬ এপ্রিল তাঁর জন্মদিন। আর জন্মদিনের ঠিক দু দিন আগে ২৪ এপ্রিল মারা যান মিশা। তবে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ২৫ এপ্রিল মিশার মৃত্যুর সংবাদ সামনে এনেছে তাঁর পরিবার। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ২৫ বছরের মিশা আগরওয়ালের এমন মর্মান্তিক পরিণতি বিশ্বাসই করতে পারছেন না তাঁর ভক্তরা। ইনস্টাগ্রামে মিশার ৩ লক্ষের বেশি ফলোয়ার। পরিবারের তরফে এদিন জানানো হয়েছে, 'আমরা ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে মিশার মৃত্যু সংবাদটি জানাচ্ছি। তাঁকে এবং তাঁর কাজকে ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ'।
প্রয়াত ইনফ্লুয়েন্সার মিশা আগরওয়ালঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)