Sonu Sood's Wife Sonali Sood Met An Accident: বড়সড় দুর্ঘটনা সোনু সুদের বাড়িতে, স্ত্রী সোনালীর কী হল দেখুন

Sonu Sood With Wife Sonali Sood (Photo Credit: Instagram)

বড় দুর্ঘটনা সোনু সুদের (Sonu Sood) পরিবারে। সোনু সুদের স্ত্রী সোনালি (Sonali Sood)  সুদ আহত। মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার জেরে আহত হন সোনু সুদের স্ত্রী সোনালি। কতটা আহত সোনালি সুদ, কেমন আছেন তিনি, এই  মুহূর্তে কোনও খবর মিলছে না। জানা যাচ্ছে, নাগপুরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনালী সুদকে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। সোনালীর সঙ্গে রয়েছেন তাঁর ভাইপো। তাঁরও আঘাত লেগেছে কি না, সে বিষয়ে খোঁজ মেলেনি। প্রসঙ্গত সোমবার রাতে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়েন সোনু সুদের স্ত্রী। তাঁকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করার পরপরই নাগপুরে ছুটে যান অভিনেতা। গতরাত থেকে স্ত্রীর পাশেই সোনু সুদ রয়েছেন বলে খবর।

দুর্ঘটনায় আহত সোনু সুদের স্ত্রী...

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement