IIFA Awards: আইফা ২০২৩ সেরা অভিনেতার পুরষ্কার জিতলেন হৃত্বিক রোশন

দুবাইয়ে অনুষ্ঠিত আইফা ২০২৩ এ সেরা অভিনেতার পুরষ্কার জিতলেন হৃত্বিক

Photo Credit ANI

আইফা ২০২৩ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরষ্কার জিতে নিল হৃত্বিক রোশন।"বিক্রম বেদা" তে অসাধারণ অভিনয়ের জন্য এই পুরষ্কার দেওয়া হয় তাঁকে। এই ছবিতে সইফ আলি খানও রয়েছেন।

ছবিটি তামিল ছবির হিন্দি রিমেক, যেখানে অভিনয়ে ছিলেন আর মাধবন এবং বিজয় সেতুপতি।

ছবিটির নির্মাতাদের জন্য প্রশংসাও করতে দেখা যায় হৃত্বিককে। "ফাইটার" নামের একটি ছবিতে খুূব শীঘ্রই দেখা যাবে হৃত্বিককে। ছবিতে অভিনয়ে দেখা যাবে দীপিকা পাদুকোনকেও। এছাড়া জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে ওয়ার ২ নামক ছবিতেও দেখা যাবে হৃত্বিককে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement