Hot Suhana Khan Video: সুহানার 'সেক্সি' লুক, বিগ বি-র নাতি অগ্যস্তর সঙ্গে শাহরুখ-কন্যার গ্ল্যামার উপচে পড়ল দেখুন
অগ্যস্ত নন্দা (Agastya Nanda) এবং সুহানা খানকে (Suhana Khan) দেখা গেল আবার একসঙ্গে। শাহরুখ-কন্যা এবং অমিতাভ বচ্চনের নাতি ডেট করছেন বলে বেশ কিছুদিন ধরেই শোনা যায় বলিউডে কান পাতলে। দুজনকে একসঙ্গে দেখা গলেও দুই অভিনেতার তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে শাহরুখ-কন্যা এবং অগ্যস্ত নন্দা যে একে অপরের ভাল বন্ধু থেকে জীবনে আরও বেশ কয়েক ধাপ এগিয়েছেন, তা বেশ স্পষ্ট। এবার সেই সুহানা খান এবং অগ্যস্তকে মুম্বইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা যায়। বডিকন টপের সঙ্গে সুহানার লুক যেমন মানানসই ছিল, তারকা-কন্যার গ্ল্যামারও যেন উপচে পড়ছিল। ফলে শাহরুখ-কন্যা যে বলিউডের পরবর্তী প্রজন্মকে কার্যত মাতিয়ে রাখতে চলেছেন, তেমনই মনে করেন রূপোলি জগত বিশেষজ্ঞরা। অন্যদিকে জোয়া আখতারের একটি ওয়েব সিরিজ় দিয়েই সুহানা খান এবং অগ্যস্ত নন্দার বলিউডে যাত্রা শুরু। বর্তমানে কিং-এর শ্যুট করছেন সুহানা। যেখানে দেখা যাবে কোদ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। থাকবেন দীপিকা পাড়ুকোনও। কিং ছবিতে সুহানার অনস্ক্রিন মা দীপিকা হচ্ছেন বলে খবর।
দেখুন সুহানা এবং অগ্যস্তর ঝলক...
View this post on Instagram