Maggie Smith Dies: চলে গেলেন হ্যারি পটারের প্রফেসর, ৮৯-তে ম্যাগি স্মিথের জীবনাবসান

শুক্রবার সকালেই লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্মিথ।

Maggie Smith (Photo Credits: X)

চলে গেলেন হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগল। আজ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর প্রয়াত হন হলিউডের প্রবীণ অভিনেত্রী ম্যাগি স্মিথ (Maggie Smith)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯। অভিনেত্রীর দুই ছেলে ক্রিস লারকিন এবং টবি স্টিফেনস বিবৃতির মাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ প্রকাশ করেছেন। জানিয়েছেন, এদিন সকালেই লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্মিথ।  হ্যারি পটারের প্রফেসর মিনার্ভা ম্যাকগোনাগলের মতই একাধিক চরিত্র প্রাণ পেয়েছে  ম্যাগি স্মিথের হাত ধরে। ১৯৬৯ সালে 'দ্য প্রাইম অফ মিস জিন ব্রোডি'-এর জন্য অস্কার জিতেন তিনি।

প্রয়াত ম্যাগি স্মিথ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement