Guneet Monga revisits school : শৌনক সেনের সঙ্গে নিজের স্কুল পরিদর্শন করলেন গুনিত মনগা

বৃহষ্পতিবার ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ারও করছেন গুনিত মনগা

Photo Credit ANI

সদ্য জিতেছেন অস্কার। 'দ্য এলিফ্যান্ট হুইসপারর্স ' ছবিটি তাদরকে সারা বিশ্বের সঙ্গে পরিচিত করিয়েছে। অস্কারে গিয়েছেন শৌনক সেনের 'অল দ্যাট ব্রেথস' এর মতন ডকুমেন্টারি ছবিও। তবে তার থেকে মজার বিষয় হল গুনিত মনগা এবং শৌনক সেন, দুজনেই  পড়াশুনা করেছেন একই স্কুল থেকে। তাই সেই স্কুলের কথা স্মরন হতেই তাঁরা সোজা গিয়ে পৌছল ব্লুবেল স্কুল ইন্টারন্যাশন্যালে ।ছবি তুললেন  প্রিন্সিপালের সঙ্গেও।

বৃহষ্পতিবার ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ারও করছেন গুনিত। ফ্যানেরা গুনিতের এই ছবিকে বেশ পছন্দ করেছেন।

যদিও গুনিতের কাছে অস্কার পাওয়ার বিষয়টি নতুন নয়, এর আগে তিনি কার্যনির্বাহী পরিচালক হিসেবে ছিলেন 'পিরিয়ড দ্য এন্ড অফ সেনটেন্স' ছবিটিতে। ২০১৯ সালে এই ছবিটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল।

শৌনক সেনের ছবিও ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছিল কিন্তু তা পুরষ্কার জিততে অসমর্থ হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement