Govinda Meets Home Minister Amit Shah: বিজেপির জোটসঙ্গী শিবসেনায় হিরো নং ১, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে করলেন দেখা (দেখুন ছবি)
একনাথ শিন্ডের শিবসেনায় যোগদানের পর হিরো নম্বর ওয়ান গোবিন্দা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই বৈঠকের ছবি শেয়ার করেছেন তিনি। অমিত শাহ এর সঙ্গে দেখা করার সময় গোবিন্দাকে সাদা কুর্তার উপরে গোলাপী জ্যাকেট এবং পায়জামা পরা অবস্থায় দেখা গেছে, অমিত শাহ পরেছিলেন সাদা কুর্তা পায়জামা । অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহ জি-এর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাটা সম্মানের।
১৯৮৬ সালে বলি টাউনে আত্মপ্রকাশের পর থেকে এখনও অবধি ১২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা গোবিন্দা। ২০০৪ সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং উত্তর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের টিকিটে। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে প্রবীণ বিজেপি নেতা রাম নায়েককে পরাজিত করে সফলও হয়েছিলেন। যদিও পরে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন। সম্প্রতি শিবসেনার একনাথ শিন্ডে শিবিরে যোগদেন তিনি।