Goodbye: ঘুড়ি লাটাই হাতে অমিতাভ ও রশ্মিকা, পরিবার আর সম্পর্কের গল্প নিয়ে আসছে 'গুডবাই'

বিকাশ বহেল পরিচালিত সিনেমা ‘গুডবাই’ এক পরিবারকেন্দ্রিক ছবি। যাতে অমিতাভ, রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার।

Photo Credit_Instagram

জীবন, পরিবার আর সম্পর্কের গল্প নিয়ে পর্দায় আসছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রশ্মিকা (Rashmika Mandanna)।বিকাশ বহেল পরিচালিত সিনেমা ‘গুডবাই’ এক পরিবারকেন্দ্রিক ছবি। যাতে অমিতাভ, রশ্মিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার। সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী। গত বছরের জুনেই শ্যুটিং শেষ হয়েছিল এই ছবির। অবশেষে মুক্তির দিন ঘোষণা করে ঝলক সামনে আনলেন নির্মাতারা। ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘পরিবারের ভাবনা মাত্রেই শান্তির। আশেপাশে কেউ না থাকলেও তাঁদের অস্তিত্ব টের পাওয়া যায়’।

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

রশ্মিকাও একই পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি আর বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর’।

 

View this post on Instagram

 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement