Disha Patani: করণ বাইরের লোকদেরও সুযোগ দেয়, মন্তব্য টাইগারের প্রাক্তন বান্ধবীর

নেপোটিজমের তকমা এমনিতে প্রযোজক করণ জোহারের (Karan Johar) গায়ে সেঁটে আছে। আর সেই নিয়ে তাঁর বিশেষ সমস্যাও নেই। এমনকি নিজের শো কফি উইথ করণ-এও (Koffee With Karan) সোজসাপটাই বলেছেন যে, তারকাদের সন্তানকে লঞ্চ করতে তার কোনও সমস্যা হয় না। কিন্তু তবুও করণকে এই নিয়ে সমালোচনা শুনতেই হয়। এবার এই বিতর্ক নিয়ে কে'জোর পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)। সম্প্রতি 'যোদ্বা'র (Yodha) প্রচারে এসে তিনি বলেন, আমি বলিউডের কোনও পরিবার থেকে আসা কেউ নই, আমি একজন বাইরের লোক। আউটসাইডার হয়েও করণ জোহার আমায় সুযোগ দিয়েছে। উনি আমায় মডেলিং দিন থেকে নজরে রেখেছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement