Swara Bhasker On Dimple Yadav: 'আমরা সবাই উভকামী', অখিলেশ-পত্নী ডিম্পলের উপর তাঁর ভাল লাগা রয়েছে, স্বামী ফাহাদের পাশে বসেই বললেন স্বরা

Dimple Yadav, Swara Bhasker (Photo Credit: Instagram)

ফের সংবাদ শিরোনামে স্বরা ভাস্কর (Swara Bhasker)। এবার অভিনেত্রী বলে ফেললেন অন্যরকম কথা। স্বরা বললেন, ডিম্পল যাদবকে তাঁর ভাল লাগে। অর্থাৎ সমাজবাদী পার্টির সাংসদ তথা অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পলের (Dimple Yadav) উপর তাঁর 'ভাল লাগা' বা 'ক্রাশ' রয়েছে। এমন মন্তব্য করতে শোনা যায় স্বরা ভাস্করকে। তাও আবার স্বামীর ফাহাদ আহমেদের পাশে বসে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হন স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদ (Fahad Ahmed) একসঙ্গে। আর সেখানেই তিনি বলেন, 'আমরা সবাই বাইসেক্সুয়াল (Bisexual) অর্থাৎ উভকামী'। স্বরার ওই কথা শুনে সঞ্চালক প্রশ্ন করেন, বর্তমানে এমন কোনও মহিলা আছেন, যাঁকে তাঁর ভাল লাগে।

সঞ্চালকের প্রশ্নের উত্তরে স্বরা জানান, ডিম্পল যাদবের স্ত্রীর উপর তাঁর 'ক্রাশ' রয়েছে। স্ত্রীর কথা শুনে যখন সঞ্চালক প্রথমে বুঝতে পারেননি, তখন সেই দায়িত্ব নেন ফাহাদ আহমেদ।ফাহাদ বলেন, ডিম্পল হলেন, অখিলেশ যাদবের (Akhilesh Yadav) স্ত্রী। যা শুনে হেসে ফেলেন সঞ্চালকও।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উপর স্বরা ভাস্করের ভাল লাগা রয়েছে, এণন মন্তব্য শুনে ফের সংবাদ শিরোনামে নতুন করে আসতে শুরু করেছেন অভিনেত্রী।

শুনুন কী বললেন স্বরা ভাস্কর...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement