Diljit Dosanjh Visits Kolkata: ভক্তের ভাঙা ফোনের কাঁচে ধরা দিলেন দিলজিৎ, হলুদ ট্যাক্সি চেপে ঘুরলেন কলকাতার অলিগলি
কনসার্টের দিন দুই আগেই শহরে এসেছেন তিনি। হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেরালেন কলকাতার অলিগলি। ঘুরে দেখলেন হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাট, উত্তর কলকাতার বিখ্যাত ফুলের বাজার।
গোটা দেশ ঘুরে ঘুরে কনসার্ট করছেন সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। এবার পালা তিলোত্তমার। দিল-লুমিনাতি ট্যুর ২০২৪-এর অংশ হিসাবে শনিবার শহর কলকাতা মাতাবেন গায়ক। প্রথমবার কলকাতায় কনসার্ট করতে চলেছেন তিনি। তাই অনুষ্ঠানের দিন দুই আগেই শহরে এসেছেন তিনি। হলুদ ট্যাক্সি চেপে ঘুরে বেরালেন কলকাতার অলিগলি। ঘুরে দেখলেন হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাট, উত্তর কলকাতার বিখ্যাত ফুলের বাজার। দক্ষিণেশ্বরের মন্দিরে গেলেন পুজো দিতে। কলকাতা ভ্রমণের টুকরো টুকরো মুহূর্ত দিলজিৎ তুলে ধরেছেন তাঁর ভক্তদের জন্যে। একটি ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিয়োতে জুরেছেন গায়িকা মৌসুমী ভৌমিকের গাওয়া 'আমি শুনেছি সেদিন' গানটি।
তিলোত্তমার অলিগলি ঘুরছেন দিলজিৎ...
'আমি শুনেছি সেদিন' গানের সঙ্গে ভিডিয়ো শেয়ার দিলজিতের...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement