Diljit Dosanjh: 'দিল লুমিনাটি' ট্যুরের মাঝে উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির দর্শনে দিলজিৎ, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই দিলজিৎ এবং তাঁর টিম পৌঁছে গেলেন মহাকালেশ্বর মন্দিরে। ভোরের ভস্ম আরতি দেখলেন। মহাদেবের আশীর্বাদ নিলেন।
খ্যাতনামা পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) 'দিল লুমিনাটি' ট্যুরে দেশের বিভিন্ন রাজ্যে ঘুরছেন। তাঁর কনসার্টে ঢল নামছে শ্রোতাদের। ৮ ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দরে মঞ্চ মাতিয়েছেন দিলজিৎ। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) কনসার্টের পর গায়ক গেলেন উজ্জয়িনী। মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) মহাকালের দর্শন নিতে। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই দিলজিৎ এবং তাঁর টিম পৌঁছে গেলেন মহাকালেশ্বর মন্দিরে। ভোরের ভস্ম আরতি দেখলেন। মহাদেবের আশীর্বাদ নিলেন। মহাকাল দর্শনের টুকরো টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়ক। মহাকাল মন্দিরের পুরোহিতরা দিলজিৎকে একটি সাল উপহার দেন। ভোরের অন্ধকার পুরোপুরি কাটার আগেই নিরিবিলিতে মহাকাল দর্শন সেরে ফিরে যান তিনি।
মধ্যপ্রদেশে কনসার্টে গিয়ে মহাকাল দর্শনে গেলেন দিলজিৎ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Puri Rath Yatra 2025:সেবাইত ছাড়া অন্য কেউ রথে উঠলেই গ্রেফতার, পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Advertisement
Advertisement
Advertisement