Dev, Subhashree Ganguly's Dhumketu: ধূমকেতুর ট্রেলর লঞ্চে ১০ বছর পর একসঙ্গে হাজির দেব, শুভশ্রী, পুরনো কথা উঠে এল, আবেগ ঝরল দেবের গলায়? দেখুন
ধূমকেতুর (Dhumketu) ট্রেলর লঞ্চে হাজির হলেন দেব (Dev) এবং শুভশ্রী (Subhashree Ganguly)। ধূমকেতুর ট্রেলর লঞ্চে গত ১০ বছর পর একসঙ্গে হাজির হন শুভশ্রী এবং দেব। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁদের অনুরাগীরা। টলিউডে যেকটি জনপ্রিয় জুটি রয়েছে, তাদের মধ্যে ইঅন্যতম এই দেব, শুভশ্রীর জুটি। ফলে টলিউড বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন জুটিদের নাম আসবে, তখন দেব, শুভশ্রীর নাম উচ্চারণ অনিবার্য এবং অবধারিত বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেতা। পাশাপাশি ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী নিজেদের মোবাইল এনে একে, অপরকে ফলো-ও করেন। অর্থাৎ যা হয়েছে, তা অতীতে। বর্তমানে তাঁরা কাজ করছেন এবং কাজের জন্য তাঁদের একে অপরকে সব সময় ফলো করতে হয় বলেও মন্তব্য করেন দেব এবং শুভশ্রী।
দেখুন ধূমকেতুর ট্রেলর লঞ্চে ১০ বছর পর একসঙ্গে হাজির দেব, শুভশ্রী...
ধূমকেতুর ট্রেলর লঞ্চে ১০ বছর পর একসঙ্গে হাজির দেব, শুভশ্রী, পুরনো কথা উঠে এল, আবেগ ঝরল দেবের গলায়? দেখুন