Deepika Padukone: বেবিবাম্প নিয়ে ট্রোলিংকে বুড়ো আঙুল, হলুদ গাউনে ধরা দিলেন দীপিকা পাডুকোন

অন্তঃসত্ত্বা অভিনেত্রী (Bollywood Actress)  দীপিকা পাডুকোন (Deepika Padukone)। কিছু মাস আগেই সুখবর দিয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসেই রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকার জীবনে আসছে নতুন অতিথি। আর এই বিশেষ সময়টা দারুন কাটছে অভিনেত্রীর। এ বার হলুদ রঙের গাউনে ধরা দিলেন দীপিকা। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। হলুদ পিঠখোলা গাউন, আর ঠোঁটে লেগে রয়েছে সেই চেনা হাসি। তবে ছবিতে বোঝা যাচ্ছে না তাঁর বেবিবাম্প। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেত্রীর বেবিবাম্পের ছবি। তা নিয়ে কম ট্রোলিং হয়নি। তবে সে সব ট্রোলিং কে খুব একটা পাত্তা না দিয়ে নিজের জীবনের বিশেষ কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী। নিমেষে ভাইরাল হল দীপিকার এই ছবি।

দেখুন সেই পোস্ট

ছবিঃ দীপিকা পাডুকান ইনস্টাগ্রাম

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement