Ranveer-Deepika Baby Girl: দীপিকা এবং রণবীরের জীবনে এল নতুন সদস্য, আবেগে ভাসছে নেটপাড়া
অনুমান করা হয়েছিল হয়তো গণেশ পুজোর দিনই পৃথিবীর আলো দেখবে নতুন অতিথি।
ছুটির দিনে খুশির খবর। কন্যা সন্তানের বাবা-মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকন এবং অভিনেতা রণবীর সিং। রবিবার বেলায় রণবীর-দীপিকার কোল আলো করে এসেছে নতুন সদস্য। শনিবার, অর্থাৎ গণেশ চতুর্থীর দিন হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। অনুমান করা হয়েছিল হয়তো গণেশ পুজোর দিনই পৃথিবীর আলো দেখবে নতুন অতিথি। তবে না 'গণেশ' নয় ঠিক পরের দিন দীপিকা-রণবীরের জীবন আলো করে এল 'লক্ষ্মী।' এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছে নেটপাড়া। তারকা দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরাচ্ছেন ভক্তরা। যদিও রণবীর বা দীপিকার তরফে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, গতকাল মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে সপরিবারে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা। পরে সন্ধ্যায় মুম্নইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Arbaaz Khan and Sshura Khan Pregnancy: খান পরিবারে সুখবর! কাকা হতে চলেছেন সলমন
Shashank Singh on Shreyas Iyer: 'আমাকে চড় মারা উচিত ছিল', শ্রেয়স আইয়ারের বকা দেওয়ার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শশাঙ্ক সিং
Rinku Singh-Priya Saroj Engagement: রিঙ্কুর রিং বদল, সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে নাইট তারকার এনগেজমেন্টের ভিডিও ভাইরাল
Advertisement
Advertisement
Advertisement