Shah Rukh Khan: শুটিংয়ের মাঝে চোট লেগে আহত শাহরুখ খান, উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বর্তমানে কিং ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউড সুপারস্টার শাহরুখ খান। তবে সেই শুটিং সেটেই চোট লাগে তাঁর। জানা যাচ্ছে, পিঠে চোট পেয়েছেন তিনি।

বর্তমানে কিং ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে সেই শুটিং সেটেই চোট লাগে তাঁর। জানা যাচ্ছে, পিঠে চোট পেয়েছেন তিনি। যদিও এই কারণে শুটিং বন্ধ রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে তাঁর এই আহত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর শুভাকাঙ্খী, সহকর্মী, ভক্তরা। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee) এই নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় কিং খানকে ট্যাগ করে লিখেছেন, “শুটিংয়ের সময় আমার ভাই শাহরুখ খানের পেশিতে আঘাত লাগার খবর আমাকে চিন্তিত করে তুলেছে। শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করি”।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement