Pushpa 2: 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে উত্তেজনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার, আহত শিশু
পুলিশ জানিয়েছে, ভিড়ের ঠেলায় ভেঙে পড়ে থিয়েটার হলের গেট। উত্তেজিত জনতাকে সামলাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
নয়াদিল্লিঃ আজ, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতিক্ষিত ছবি 'পুষ্পা ২ দ্য রুল (Pushpa 2 The Rule) ।' রিলিজের ঠিক আগের দিন অর্থাৎ বুধবার হায়দরাবাদের (Hyderabad) সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) বসেছিল ছবির প্রিমিয়ারের (Movie Premier)। এই প্রিমিয়ারে হাজির ছিলেন খোদ আল্লু অর্জুন। প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে চড়তে থাকে উন্মাদনার পারদ। ভিড় সামলানো কার্যত কঠিন হয়ে দাঁড়ায়। আর এই ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছে ওই মহিলার শিশু। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। পুলিশ জানিয়েছে, ভিড়ের ঠেলায় ভেঙে পড়ে থিয়েটার হলের গেট। উত্তেজিত জনতাকে সামলাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।
'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে উত্তেজনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ১ মহিলার, আহত শিশু