Vidyut Jammwal: রেল পুলিশের হেফাজতে বিদ্যুৎ জামওয়াল, কী করেছেন অভিনেতা?

জানা যাচ্ছে, ঝুঁকিপূর্ণ স্টান্ট করার অভিযোগে অভিনেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Vidyut Jammwal (Photo Credits: IANS)

সামনেই মুক্তি পেতে চলেছে আসন্ন ছবি 'ক্র্যাক' (Crakk)। ছবি মুক্তির তোড়জোড়ের মাঝেই জানা যাচ্ছে অভিনেতা বিদ্যুৎ জামওয়ালকে (Vidyut Jammwal) আটক করেছে মুম্বই রেলওয়ে পুলিশ। জানা যাচ্ছে, ঝুঁকিপূর্ণ স্টান্ট করার অভিযোগে অভিনেতাকে হেফাজতে নিয়েছে পুলিশ। মুম্বইয়ের এক আঞ্চলিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে অভিনেতার একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আরপিএফ-এর বান্দ্রা অফিসে বসে রয়েছেন বিদ্যুৎ। ওই ওয়েবসাইট অনুসারে, আরপিএফ অফিসটি বান্দ্রা রেলস্টেশনের ১ নং প্ল্যাটফর্মে অবস্থিত। যদিও এখনও অভিযোগের কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement