Video: অর্জুনের সঙ্গে বিচ্ছেদ? বিয়ে নিয়ে মালাইকার উত্তর শুনে গুঞ্জন

Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে কি বিচ্ছেদ হয়ে গিয়েছে মালাইকা অরোরার (Malaika Arora)? একটি ভিডিয়োর জেরে এমনই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হয়ে ফারাহ খান যখন মালাইকা অরোরাকে ২০২৪ সালে বিয়ে করবেন কি না প্রশ্ন করেন, সেই সময় অভিনেত্রী পালটা জবাব দেন। মালাইকা বলেন, কেউ তাঁকে বিয়ে করবেন কি না জিজ্ঞাসা তো করুক। মালাইকার যে উত্তর শুনে ওই রিয়্যালিটি শোয়ে হাজির প্রত্যেকে হেসে ওঠেন।

আরও পড়ুন: Video: বিয়ের পর প্রথম 'আউটিং', ক্যামেরা দেখেই সরে গেলেন আরবাজ-পত্নী শুরা, দেখুন

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি মালাইকা অরোরার প্রাক্তন স্বামী আরবাজ খান বিয়ে করেন। বলিউডের পরিচিত মেকআপ শিল্পী শুরা খানকে বিয়ে করেন আরবাজ। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে যায়। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে আরবাজ এবং শুরা খানের বিয়ের আসর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement