Video: আলিয়ার শরীর 'জড়িয়ে' রণবীর, দেখুন ভিডিয়ো
অ্য়ানিমেল-এর (Animal) প্রমোশনে বিশেষ পোশাক পরলেন আলিয়া ভাট (Alia Bhatt)। যেখানে আলিয়া ভাটের পোশাকে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি দেখা যায়। রণবীরের অবয়ব আঁকা টিশার্ট পরে অ্যানিমেল-এর প্রমোশনে হাজির হন আলিয়া। আলিয়ার যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই, অভিনেত্রীকে ভালবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। রণবীর কাপুরের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যে সুখবর দেন আলিয়া ভাট। বাবা হওয়ার পর অ্যানিমেল মুক্তি পেলে, রণবীর কিছুদিন বলিউড থেকে সরে থাকবেন বলে জানা যায়। ছোট্ট রাহাকে সময় দিতেই রণবীর ৬ মাস অভিনয় থেকে বিরতি নেবেন বলে জানা যায়। যদিও এ বিষয়ে রণবীর কাপুরকে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি। পাশাপাশি অ্যানিমেল-এর পর রণবীরের হাতে আর কোন ছবি রয়েছে, সে বিষয়েও কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Animal: জামায় রণবীরের পোস্টার, শাশুড়ি নীতুর হাত ধরে অ্যানিম্যালের স্ক্রিনিংয়ে আলিয়া, দেখুন
দেখুন আলিয়া ভাটের ভিডিয়ো...
View this post on Instagram