Vikram Gokhale Dies: প্রয়াত বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে

গত কিছুদিন ধরে খুব অসুস্থ অবস্থায় পুনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের এই কিংবদন্তী অভিনেতা।

মুম্বই: চিকিৎসকদের শত চেষ্টার পরেও প্রয়াত (Dies) হলেন বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)। (Vikram Gokhale Dies) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরেই মারাঠি (Marathi) ও হিন্দি সিনেমায় (Hindi Cinema) অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ হতেই শোকের ছায়া নেমে এসেছে ভারতের সিনেমা জগতে। গত কিছুদিন ধরে খুব অসুস্থ অবস্থায় পুনের (Pune) একটি হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের এই কিংবদন্তী (legends) অভিনেতা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement