Chandrashekar Passes Away: ঘুমের মধ্যে প্রয়াত অভিনেতা চন্দ্রশেখর
প্রয়াত রামায়ণ খ্যাত টেলিভিশন তারকা চন্দ্রশেখর৷বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নবতীপর অভিনেতা৷ সংবাদ মাধ্যম ই-টাইমসকে বাবার মৃত্যু সংবাদ দেন প্রয়াত অভিনেতার ছেলে অশোক৷
প্রয়াত রামায়ণ খ্যাত টেলিভিশন তারকা চন্দ্রশেখর৷বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নবতীপর অভিনেতা৷ সংবাদ মাধ্যম ই-টাইমসকে বাবার মৃত্যু সংবাদ দেন প্রয়াত অভিনেতার ছেলে অশোক৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর৷ অশোক জানিয়েছেন, বাবা পুরোপুরি সুস্থ ছিলেন৷ কোনওরকম অসুখে ভুগছিলেন না৷ শুধু গত বৃহস্পতিবার ১ দিনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তাঁকে বাড়িতে ফিরিয়ে আনার পর আপৎকালীন পরিস্থিতির জন্য অক্সিজেনের বন্দোবস্ত করা হয়৷ তবে সেসবের প্রয়োজন হয়নি বাবার৷ গতকাল রাতেও সু্স্থ ছিলেন৷ শেষের মুহূর্ত শান্তিপূর্ণ ছিল৷ আজ বিকেল চারটে নাগাদ ভিলে পার্লের পবন হংসতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ অভিনয়ের পাশাপাশি রাময়ণের কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছেল প্রয়াত অভিনেতাকে৷
Advertisement
সম্পর্কিত খবর
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Dino Morea: অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডির হানা, কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ
Salman Khan's Security Convoy Video: চরম নিরাপত্তা, সলমনের সিকিউরিটি কনভয় দেখলে চমকে উঠবেন
Odisha Shocker: সম্পত্তির লোভে বাড়িওয়ালা প্রেমিককে পুড়িয়ে মারল মহিলা
Advertisement
Advertisement
Advertisement