Udit Narayan Kissing Female Fans: ছবি তোলার অছিলায় মহিলা ভক্তদের চুম্বন, লাইভ কনসার্টের মাঝে উদিত নারায়ণের কাণ্ডে স্তম্ভিত নেটবাসী
ছবি তোলার অছিলায় উদিত নারায়ণের মহিলা ভক্তদের চুম্বনের দৃশ্য নেটবাড়ায় হু-হু করে ভাইরাল হয়েছে। লাইভ কনসার্ট চলাকালীন প্রবীণ শিল্পীর কাণ্ডে হতবম্ভ দর্শকরা।
চলছিল উদিত নারায়ণের (Udit Narayan) লাইভ কনসার্ট। মঞ্চে গান গাইছিলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী। ভক্তদের ভিড়ে তখন 'টিপ টিপ বর্ষা পানি' (Tip Tip Barsa Paani) গাইছেন উদিত। এমন সময়ে স্টেজের সামনে এক মহিলা ভক্ত এগিয়ে এলেন। শিল্পীর সঙ্গে ছবি তোলার আর্জি জানান। ভক্তকে ফেরাননি গায়ক। তুললেন ছবি। তবে শুধু কি ছবি! মহিলা ভক্তের উপরি পাওনা উদিত নারায়ণের থেকে চুম্বন। ওই মহিলার দেখাদেখি তারকার সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলেন আরও কিছু মহিলা ভক্ত। সকলের সঙ্গে ছবি তুললেন, সেই সঙ্গে ভক্তদের চুম্বন করলেন। লাইভ কনসার্ট চলাকালীন প্রবীণ শিল্পীর কাণ্ডে হতবম্ভ দর্শকরা।ছবি তোলার অছিলায় উদিত নারায়ণের মহিলা ভক্তদের চুম্বনের দৃশ্য নেটবাড়ায় হু-হু করে ভাইরাল হয়েছে।
লাইভ কনসার্টের মাঝে মহিলা ভক্তদের চুম্বন উদিত নারায়ণেরঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Advertisement
Advertisement
Advertisement