Titanic 25th Anniversary: ২৫ বছরে ‘টাইটানিক’, রজতজয়ন্তীতে ছবির নতুন পোস্টার ঘিরে অসন্তোষ

জ্যাক এবং রোজের টাইটানিক যাত্রা এবং যাত্রাপথে প্রেম, বিচ্ছেদ চোখে জল এনেছিল বিশ্বে কোনায় কোনায় থাকা প্রতিটা দর্শকের। আজও দর্শকের মনে জ্বলজ্বল করছে ‘টাইটানিক’এর অফুরন্ত স্মৃতি।

রজতজয়ন্তীতে পা দিয়েছে সর্বকালের এক শ্রেষ্ঠ ছবি ‘টাইটানিক’ (Titanic)। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরন পরিচালত এই ছবি। জ্যাক এবং রোজের টাইটানিক যাত্রা এবং যাত্রাপথে প্রেম, বিচ্ছেদ চোখে জল এনেছিল বিশ্বে কোনায় কোনায় থাকা প্রতিটা দর্শকের। আজও দর্শকের মনে জ্বলজ্বল করছে ‘টাইটানিক’এর অফুরন্ত স্মৃতি। তবে ছবির ২৫ বছর (Titanic 25th Anniversary) উপলক্ষ্যে প্রস্তুত করা ‘টাইটানিক’এর পোস্টার মনে ধরেনি ভক্তদের। পোস্টারে রোজকে (Kate Winslet) বাহুডোরে আগলে রয়েছে জ্যাক (Leonardo DeCaprio)। কিন্তু রোজের চুলের বাঁধন পছন্দ হয়নি নেটবাসীর। দুদিকের চুলে দুই রকম বাঁধন কেন! তা নিয়ে অসন্তোষ ফুটে উঠেছে নেটপাড়ায়।

২৫ বছর উপলক্ষ্যে ‘টাইটানিক’এর নতুন পোস্টার নিয়ে নেটবাসীর মন্তব্য, দেখুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement