Tiku Talsania: হৃদরোগে আক্রান্ত প্রবীণ অভিনেতা টিকু তালসানিয়া, অবস্থা আশঙ্কাজনক

অভিনেতার শারীরিক অসুস্থতার খবর চাওর হতেই দুশ্চিন্তায় ফেটে পড়ছে তাঁর ভক্তমহল। টিকুর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা।

Tiku Talsania (Photo Credis: X)

প্রবীণ অভিনেতা টিকু তালসানিয়া (Tiku Talsania) গুরুতর অসুস্থ। শুক্রবার রাতে হঠাৎই শরীরে প্রবল অস্বস্তি অনুভব করেন টিকু। দেরি না করে সেই রাতেই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছেন বছর ৭০-এর অভিনেতা। অবস্থা বেশ আশঙ্কাজনক। অভিনেতার শারীরিক অসুস্থতার খবর চাওর হতেই দুশ্চিন্তায় ফেটে পড়ছে তাঁর ভক্তমহল। টিকুর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। যদিও শিল্পীর অসুস্থতা নিয়ে তাঁর পরিবারের তরফে এখনও কোন বিবৃতি প্রকাশ করা হয়নি।

হৃদরোগে আক্রান্ত অভিনেতা টিকু তালসানিয়া...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement